শরীয়তপুর সদর উপজেলা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী সকলের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এসময় উপস্থিত জনপ্রতিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে দ্বিতীয় বারেরমত সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন তাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কোন লোভের কাছে মাথানত করেননি। আপনাদের সহযোগিতায় চেয়ারম্যান, মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার ও সংসদ সদস্য নির্বাচিত হই। কিন্তু আপনারা কোন অধিকার পান না। অথচ আমি গত ৫ বছর এমপি থাকা অবস্থায় প্রতিটি বাজারে গিয়ে আপনাদের সাথে মিশেছি, চা খেয়েছি ও সমস্যার কথা জানার চেষ্টা করেছি। তবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। মাকদ ব্যবসায়ী ও মাদক সেবীদের চিহ্নিত করে প্রশাসন ও আমাকে জানাবেন। মাদক যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সিদ্ধান্ত হয়েছে সংসদ নির্বাচন ছাড়া আর কোন দলীয় প্রতিক থাকবে না। তবে আলাপ আলোনার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা দলীয় সিদ্ধান্ত ছাড়া কেউ নির্বাচনী প্রার্থীতা প্রকাশ করবেন না। এই মতবিনিময় সভা থেকে আপনাদের কথা দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য আলমগীর মুন্সী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক সরদারসহ সকল উইনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগণ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।