আজ , , ,

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ডামুড্যায় মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাগণ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আল ইসলাম, ডাঃ মোমেন শাহরিয়ার আবির, ডাঃ সোনিয়া, ডাঃ ফারিয়া দেওয়ান তিশা, আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হোসান, প্রধান হিসাব রক্ষক বাবুল আক্তার সহ অন্যান্য চিকিৎসকগণ ও কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেয়।
চিকিৎসকদের দাবী, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর। পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar