শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সিন্ডিকেট করে কৃত্রিমভাবে পেঁয়াজ, আলু, চাল সহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিমান পরিচালনা করেন।
সোমবার (২২ জানুয়ারি) ডামুড্যা উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং করেন সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ স্যারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। চাল, পেঁয়াজ, আলু সহ অন্যান্য পণ্যের মজুদ করে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন তার জন্য বাজার মনিটরিং অব্যাহত থাকবে।