আজ , , ,

আওয়ামীলীগের আমলে মোংলা ইপিজেডে ৮ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে: কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ১৯৯১ সাল থেকে ৩২ বছর ধরে আমি এবং আমার স্ত্রী হাবিবুন নাহার মোংলা রামপালের মানুষের জন্য কাজ করেছি। আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই। কোনো অপশক্তির কাছে মাথা নত করি নাই। মোংলা রামপালের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। কোনো কাজে দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেয় নাই।
১৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে নির্বাচন পরবর্তী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের পরের দিন নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। নারীরা ঘর থেকে বের হতে পারে নাই। মোংলা রামপালের মানুষ ভালো থাকতে চায়। শান্তিতে বসবাস করতে চায়। এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড হতে দেয়া হবে না এবং কোন সন্ত্রাসীর হাতে রামপাল মোংলার নেতৃত্ব তুলে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের শাসনামলের ১৫ বছরে মোংলা বন্দর এবং রামপাল উপজেলায় অনেক উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মোংলায় ইপিজেড চালু হয়েছে। ৮ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে। সুতরাং দেশের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নাই।
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলার চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মাহমুদ হাসান ছোট মনি, ইব্রাহিম হোসেন, শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগ নেতা ইশ্রাফিল হাওলাদার, শেখ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা তালুকদার মিজানুর রহমান প্রমূখ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar