প্রবাদ রয়েছে ‘বাতির নিচে অন্ধকার’। এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে নব-মুসলিম আয়শা বেগমের ক্ষেত্রে। তিনি শরীয়তপুর জেলার সদর হাসপাতাল সংলগ্ন হাওলাদার আব্দুল্লাহ নিউ মার্কেটে আয়শা টেইলার্সের স্বত্ত্বাধিকারী। আলোকিত এলাকার ব্যবসায়ী হয়েও আধারে নিমজ্জিত তার ব্যবসা প্রতিষ্ঠান। ধর্মান্তরিত হওয়ায় তার টেইলার্সে হিন্দু ক্রেতারা ভিড়ছেন না। তার নতুন ব্যবসা প্রতিষ্ঠানটি একটি অচল মার্কেটের শেষের গলিতে হওয়ায় ক্রেতারাও খুঁজে পায় না।
ধর্ম-কর্ম করা আয়শা ও তার সন্তানদের নিয়ে খুবই অর্থনৈতিক সমস্যায় দিনাতিপাত করতেছেন। অর্থাভাবে সন্তানদের পড়ালেখা বন্ধের পথে। নব-মুসলিম পরিবার বিত্তবান মুসলিমদের সহযোগিতা কামনা করেছেন। তাহলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি প্রধান সড়কের পাশে স্থানান্তরিত করে সন্তানদের নিয়ে খেয়ে পড়ে দিনাতিপাত করবেন।