ডামুড্যা পৌর শহরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ জানুয়ারি) ভোক্তা অধিকার আইন ৪৩ ধারায় অস্বাস্থ্যকর ও পচা খাবার সংরক্ষণের দায়ে জেলা সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে ২টি কনফেকশনারী এবং ১টি লাইব্রেরী দোকান কে জরিমানা করা হয়। আব্দুল্লাহ সুইট এন্ড কনফেকশনারীকে অস্বাস্থ্যকর পচা খাবার (কেক) রাখায় তাকে ৩ হাজার জরিমানা করেন। ভাই ভাই বেকারীকে মেয়াদ উর্ত্তীণ বিদেশী ক্যান ও স্টিকার না থাকায় ৫ হাজার টাকা জরিমানা এবং আধুনিক লাইব্রেরীকে মেয়াদ উর্ত্তীণ কসমেটিক প্রদর্শণ করায় ৫১ ধারায় আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।