আজ , , ,

শরীয়তপুর-১ আসনে রেকর্ড ভোট ব্যবধানে জয়ী ইকবাল হোসেন অপু

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন অপু তার নিকটতম প্রার্থীর চেয়ে ১ লক্ষ ৯৬ হাজার ১৪৯ ভোট বেশী পেয়ে রেকট পরিমান ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে মোট ভোট ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মোহাম্মদ গোলাম মোস্তফা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট।
ইকবাল হোসেন অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে ২০১৮ সালে প্রথম বার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ইকবাল হোসেন অপুর জন্ম শরীয়তপুর জেলার সদর উপজেলায় চন্দ্রপুরে। তার বাবা শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া। তার মায়ের নাম মরহুমা আঞ্জুমান আরা বেগম।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকা অবস্থায় একদিনও সরকারি প্রটকল না নিয়ে একজন সাধারণ মানুষের মতো চলা ফেরা করেছেন। তিনি তার নির্বাচনী এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার পাশাপাশি সুসম উন্নয়নে অবদান রেখেছেন। সন্ত্রাস, মাদক মুক্ত পালং-জাজিরা গড়ার সাহসের বাতিঘর এ নেতা। তিনি এলাকার উন্নয়নের পাশাপশি দলের বিভেদ বিভক্তি নিরোশনেও রেখেছে অনবধ্য ভূমিকা। যার সুবাদে তার বিজয়ের ধারা শানিত হয়েছে বলে মনে করেন শরীতপুরের সাধারণ মানুষ। সামাজিক সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইকবাল হোসেন অপুর ভূমিকা সর্বজন স্বীকৃত ।
শরীয়তপুর জেলা সদর থেকে পদ্মা সেতু পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, রেল সংযোগ স্থাপন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম কারিগর ইকবাল হোসেন অপু। এর পাশাপাশি জেলা ও উপজেলার উন্নয়নে অসামান্য অবদান রেখে চলছেন। করোনা কাল ছারাও এলাকার মানুষের সকল সুখে দুখে সব মানুষের পাশে দাঁড়ানোর নজির রেখেছেন তিনি। তার এ বিজয়ের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর স্মাট বাংলাদেশের পথে শরীয়তপুর আরো এক ধাপ এগিয়ে গেলো বলে মনে করেন পালং ও জাজিরার মানুষ।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar