মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাক এমপি বলেছেন দেশের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে। তিনি মঙ্গলবার (২ জানুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার মহিষারে উপজেলার মুক্তিযুদ্ধাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
ধমর্নিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা কমিটির সদস্য আনোয়ার হোসেন মিন্টু হাওলাদার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, সিকদার আবদুল মান্নান, মাস্টার আব্দুল খালেক মাদবর সহ অন্যান মুক্তিযোদ্ধাগণ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন।
নাহিম রাজ্জাক বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হয়েছে। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের মাধ্যমে যুব সমাজ প্রমাণ করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে চায়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দেশকে ডিজিটালাইজ করেছেন। দেশের রিকসা চালকসহ সর্বস্তরের মানুষ এর সুফল পাচ্ছে।
আসন্ন নির্বাচনে তরুন ভোটারদের উল্লেখ করে বলেন, তারাই দলের বিজয়ের নির্ধারক হতে পারে। দেশের মোট দশ কোটি ভোটারের মধ্যে আড়াই কোটি ভোটার তরুন। তাদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। ১ কোটি ২১ লাখ ৭৭ হাজার নতুন ভোটার প্রথম বারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। কোন দল ক্ষমতায় আসবে, সেটি তারাই নির্ধারন করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, ধর্মনিরপেক্ষ কর্মী অরিমা দত্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।