আজ , , ,

শরীয়তপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জন

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সকল প্রকার কার্যক্রম পহেলা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত বর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই উপলক্ষে ১ জানুয়ারী সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাৎ হোসেন, চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট হেলাল উদ্দিন আকন্দ, যুগ্ম সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান দিপু, মৃধা নজরুল কবির, সদস্য এডভোকেট জুলফিকার আলী, এডভোকেট মোসলেম খান, এডভোকেট এনামুল হক, এডভোকেট সুলতান নাসির, কোকো পরিষদ সভাপতি এডভোকেট লোকমান হোসেন, ইসলামী লয়ার ফ্রন্ট নেতা এডভোকেট সাইফুর ইসলাম, এডভোকেট লোকমান হোসেন ও এডভোকেট রাশেদ সহ ইউনাইটেড লয়ার ফ্রন্টের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar