প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) সারা দেশের ন্যায় ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই উৎসব পালন করা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের কারণে কেন্দ্রীয়ভাবে বৃহৎ আকারে বই উৎসব না হলেও বিদ্যালয়ে বিদ্যালয়ে জাঁক জমক ভাবে বই উৎসব পালন করা হচ্ছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম সকালে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মাঝ দিয়ে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও ৪ নং সাজনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বই উৎসব উদ্বোধন করেন।
প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সোবাহান মুন্সী। অপর দিকে সাজনপুর উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মোঃ ফিরোজ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মসিউর রহমান, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী, সমাজ সেবক মোঃ হাসান খানসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবর্গ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন, আমাদের দেশের সরকার বছরের প্রথম দিনে দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। তিনি শিশু ও কিশোর শিক্ষার্থীদের কে স্মাট বাংলাদেশ স্মাট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষদের প্রতি আহবান জানান।