“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, নতুন বছরের নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্যে নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতল গোসাইরহাটের মাধ্যমিক ও প্রাথমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষার্থীরা। সকালে উপজেলার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। এতে খুশিতে মাতে তারা।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সোমবার (১ জানুয়ারি) ইদিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব পালন করা হয়েছে। প্রাথমিক ও প্রাক-প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বই বিতরণ কার্যক্রম-‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
গোসাইরহাট শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, প্রাথমিক স্তরে ১০০% শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ হলেও মাধ্যমিক স্তরে ৯২% বই বিতরণ হয়েছে। তবে বাকী বইগুলো অতিশিঘ্র বিতরণ করা হবে।
বই বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারঃ প্রধান শিক্ষক ইমদাদুল হোসাইন, ইদিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেকসহ শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।