আজ , , ,

নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় জেলা সমূহে কোস্টগার্ড মোতায়েন

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের উপকূলীয় জেলাসমূহে কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে কোস্টগার্ড। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ১৩ দিন উপকূলের বিভিন্ন এলাকায় টহলে থাকবে তারা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ২৯ ডিসেম্বর শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত উপকূলীয় এলাকাসমূহে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar