আজ , , ,

অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ, ভেকুর মালিককে জরিমানা

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ৩ ড্রেজার অপসারণ ও ১ ভেকু মেশিন মালিককে জরিমানা করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার (৩০ ডিসেম্বর) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় আরশীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর মহিষখালী গ্রামের ইউনুস মাঝি, রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামে নাইমুল মুন্সি ও সুমন দালাল এর ড্রেজার মেশিন, পাইপ অপসারণ করা হয়। এসময় ড্রেজার মালিকদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। অপর দিকে ছয়গাঁও ইউনিয়নের পশ্চিম ছয়গাঁও গ্রামে ভেকু দ্বারা মাটি কেটে ফসলী জমি নষ্ট করার সময় ভেকুর মালিক রুহুল আমিন ওঝাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম এ সকল অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, সরকারের সম্পদ ও কৃষি জমি নষ্টের হাত রক্ষার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar