স্বণির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা ইয়ং বাংলার আহবায়ক ও শরীয়তপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন, শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে দেশে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকার গোসাইরহাট উপজেলার সামন্তসার স্কুল মাঠে সামন্তসার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাহিম রাজ্জাক বলেন, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা এক সময় পিছিয়ে পড়া জনপদ ছিল। এখানে বাশের শাঁকো দিয়ে যেতে হতো ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তৎকালিন পানি সম্পদ মন্ত্রী জাতীয় বীর আব্দুর রাজ্জাক সেই মেঠো পথ আর বাঁশের সাকোকে সেতু আর মেঠোপথকে পিচঢালা রাজপথ করেছেন। তারই পুত্র হিসেবে আপনাদের সহায়তায় এমপি হয়ে আপনাদের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এসব উন্নয়ন ও পরিবর্তন সম্ভবপর হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে। আপনারে ভালোবাসায় জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে চতুর্থ বারের মতো মনোনয়ন দিয়েছে। এখন আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করেন। তিনি আপনাদের নতুন কিছু যেন উপহার দেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার মাসুদ আহম্মেদ এর সভপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধানরণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম লিটন দেওয়ান, সামন্তসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার।