পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামীলীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছে, আপনারা তাকে ভোট দিবেন। কারণ নির্বাচনী প্রচারনার শুরুতে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, আমি যাকে নৌকা দিয়েছি, আপনারা সেই নৌকা মার্কায় ভোট দেবেন। শুনছেন না টেলিভিশনে। তিনি বলেছেন-এই নৌকা নুহ নবীর নৌকা, দেশের স্বাধীনতার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, আমার উন্নয়নের নৌকা। কাজেই আমরা কি নৌকার বাহিরে ভোট দিমু। যারা আওয়ামীলীগ করে ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে, যারা এক পার্সেন সুদে বাংলাদেশ ব্যাংকের টাকা এনে গরীব মানুষের কাছ থেকে ৪০ পার্সেন সুদ নেয়। যার বাবা ৫ বার এমপি ১বার ডেপুটি স্পীকার ধাকার পরেও নড়িয়ার নদী ভাঙ্গনে একটি প্রকল্প নেয়নি। তার ছেলে হয়ে নৌকার বিরুদ্ধে কেন নির্বাচন করছেন জনগণ তা ভালোই জানেন। “আমি এমপি হয়ে আপনাদের কথা দিয়েছিলাম নদী ভাঙ্গন রোধ করবো। তা করেছি, প্রত্যান্ত চরে সাবমেরিন ক্যাবল ও রিভার ক্রসিং এর মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। প্রতিটি বিদ্যালয়ে পাকা ভবন সীমানা প্রাচীর করেছি। সড়ক সেতু ও ব্রীজ নির্মাণ করেছি।
৭ তারিখের নির্বাচনের পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে? আল্লাহর রহমতে আনাদের ভোটে নিশ্চয়ই শেখ হাসিনাই আবারও প্রধানমন্ত্রী হবেন, তাহলে তার প্রতিনিধি নৌকা মার্কা নিয়ে যে আসছে তাকেই ভোট দিবেন। আমি আপনাদের সন্তান আমি একাদশ নির্বাচনের পরে আপনাদের পাশে ছিলাম আজও আছি। আবার বিজয়ী হবার পরেও আপনাদের কাছে থাকবো।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, আর্শিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মাদবর, আব্দুস সাত্তার হাওলাদার, আইয়ুব খান বালা। এ সময় এনামুল হক শামীম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভায় যোগ দিবেন।