শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক শরীয়তপুরের রূপকার, সাবেক পানি সম্পদ মন্ত্রী জননেতা প্রয়াত এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির আলহাজ্ব এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট কামরুল হাসান শাহ আলম।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মির্জা হজরত আলী, সাবেক সভাপতি এ্যাডভোকেট রাসেদুল হাসান মাসুম, এ্যাডভোকেট জহিরুল ইসলাম, এ্যাডভোকেট আ. মোতালেব মাদবর, এ্যাডভোকেট মুরাদ মুন্সী, এ্যাডভোকেট মো. হানিফ মিয়া, এ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ, এ্যাডভোকেট আতাউর রহমান সোহেল ও এ্যাডভোকেট কাজীম হোসেন প্রমূখ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত আব্দুর রাজ্জাক ছিলেন একজন জননেতা। তিনি জনসাধারণের হয়ে কাজ করতেন। আধুনিক শরীয়তপুরের রূপকার হিসেবে তিনি পরিচিত। এরমধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল, ১৯৯৫ সালে তিনি পানি সম্পদ মন্ত্রী হওয়ার পরে প্রথমেই মঙ্গল মাঝির ঘাট হয়ে ঢাকার সাথে যোগাযোগ সহজ করেন। পাকা সড়ক, ব্রিজ ও বিদ্যুতের প্রতি তিনি বিশেষ নজর দেন। তিনি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হয়েও সমগ্র শরীয়তপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। আব্দুর রাজ্জাক সাধারণ মানুষের অন্তরে অমর হয়ে থাকবে।
মিলাদ শেষে প্রয়াত এই নেতার মাগফেরাত কামানা করে দোয়া অনুষ্ঠিত হয়।