আজ , , ,

ডামুড্যায় মরহুম দুলাল মাদবরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড নিবাসী মরহুম দুলাল মাদবরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) এশার নামাজের পর উপজেলা পরিষদের পাশে তার নীজ বাড়ীর আঙ্গিনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, মরহুম দুলাল মাদবরের সন্তান আওয়ামীলীগ নেতা মোঃ জুলহাস মাদবর, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্চু, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল, ব্যবসায়ী মোঃ বাদল মাদবর, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন কাজল ও মরহুমের মেয়ের জামাতা ও আত্বীয় স্বজনগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সাবেক সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদী জিল্লু, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, স্থানীয় প্রতিবেশী সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ। মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar