আজ , , ,

মহিষার আন্তঃ ইউনিয়ন শর্টবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

খান পরিবার ঐক্য পরিষদের আয়োজনে তাদের নিজস্ব মাঠে অনুষ্ঠিত মহিষার আন্ত: ইউনিয়ন শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা। ফাইনাল খেলায় অনুর্ধ ১৯ গ্রুপে মহিষার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাইচকুড়ি একাদশ ২-০ গোলে ৮ নং ওয়ার্ড ইসলামপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ ১৫ গ্রুপে ট্রাইবেকারে মির্জাপুর কিশোর ফুটবল ক্লাব-পম ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল। এর পূর্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার। খান পরিবার ঐক্য পরিষদের সভাপতি খান মুজাম্মেল হক মিঠু এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাজনপুর বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, বীর মুক্তিযোদ্ধা খান জাহাঙ্গীর আলম, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান খান, সমাজ সেবক আব্দুল মান্নান ছৈয়াল, সাবেক মেম্বার সরদার শরীয়ত উল্লাহ তোতা, সাজনপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক হাজি জসিম উদ্দিন ঢালী, মহিষার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ দোলন হাওলাদার, ৬ নং ওয়ার্ড সদস্য মাহাবুবুল আলম বাশার ঢালী, ৭নং ওয়ার্ড সদস্য মোজাম্মেল হক মৃধা, ৮ নং ওয়ার্ড সদস্য দ্বীন ইসলাম হাওলাদার, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খান পরিবারের সম্পাদক আলী আকবর খান। ধারা বর্ননায় ছিলেন মেহেদী হাসান ভুইয়া।
প্রত্যান্ত অঞ্চলে খান পরিবারের এ আয়োজন উপভোগ করতে নারী-পুরুষসহ শত শত দর্শক সমবেত হয়। এ সময় আয়োজকগণ অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar