আজ , , ,

মোহাম্মদ আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আলী আজ্জম। এ বছর ১ জানুয়ারী থেকে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৮৫তম সভায় তাঁকে এই পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন করা হয়।
এর আগে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড ডিসিপ্লিনারি বিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী আজ্জম। ১ জানুয়ারী ২০২৪ থেকে পরবর্তী এক বছর তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
ইস্টার্ন ইউনিভার্সিটি ছাড়া চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে সম্পৃক্ত আছেন মোহাম্মদ আলী আজ্জম। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। জামিলা-লতিফ নামে একটি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। তিনি তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিযা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, ফাতেমা স্টিল করপোরেশনের স্বত্তাধিকারী এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আল জামিল প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সভা শেষে পুণনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar