আজ , , ,

ছয় ঘন্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে শুরু হয় ফেরি চলাচল। এর আগে বৃহস্পতিবার রাত তিনটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
ফেরি চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় পদ্মা নদীর শরীয়তপুর লক্ষ্মীরচর চ্যানেলে কস্তুরী ও কামিনী নামের দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar