শরীয়তপুরের ডামুড্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টার সময় তার ডামুড্যাস্থ বাড়ীর সামনে অবস্থিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন করেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এরপর একটি শোক র্যালি বের হয়ে ডামুড্যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সন্তান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সহ-সভাপতি ইনু বেপারী, আনোয়ার হোসেন মাল, জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এরপর দুপুরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে পালিত হয় ১২ তম মৃত্যুবার্ষিকী।