আজ , , ,

অগ্নিসন্ত্রাস যারা করছে, তাদের জনগণ ক্ষমা করবে না: নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর-৩ আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ও টানা তিন বারের আওয়ামীলীগ সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, অগ্নিসন্ত্রাস যারা করছে, এদেশের জনগণ তাদের অতিতে ক্ষমা করেনি ভবিষ্যতেও করবেনা। তিনি বুধবার (২০ ডিসেম্বর) তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুতে এ কথা বলেন। আলহাজ্ব নাহিম রাজ্জাক সকালে তার নির্বাচনী এলাকার গোসাইরহাট উপজেলার নলমূড়ি ইউনিয়নে আব্দুর রাজ্জাক ফেরী ঘাট থেকে আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এলে দেশের উন্নয়ন করে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করেছিল, তার উন্নয়ন ও অগ্রগতির ফলে বাংলাদেশের জনগণ ২০১৪ সালে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে আবারও নির্বাচিত করেছে। তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বর্ননা দিয়ে বলেন বিগত ১৫ বছরে আমরা যে উন্নয়ন করেছি তাতে আমাদের নেতা প্রধানমন্ত্রী বিশ্বনন্দীত নেতা। শরীয়তপুর-৩ আসনের শতাধিক উন্নয়নের বর্নানা দিতে গিয়ে বলেন, আমাদের উপজেলা গুলো দেশের ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলা, আব্দুর রাজ্জাক নার্সিং মহাবিদ্যালয়। আমাদের শরীয়তপুরে হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর-চাঁদপুর ৪ লেন মহাসড়ক।
নলমূড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান মুন্সীর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিকদার, নলমূড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুর রহমান মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল খায়ের বক্তব্য রাখেন। এ সময় ইউনিয় ও বিভিন্ন উপজেলা ও জেলা আওয়ামীলীগ অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar