আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ইকবাল হোসেন অপু বলেছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যায়নি। প্রতিবারই আমরা নির্বাচন ও গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছি।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকার জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তার নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে এ মতবিনিময় সভা করেন। জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম নুরুল হক এর সভাপতিত্বে ইকবাল হোসেন আরো বলেন, আমাদের কর্মীরা ঠিকই নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোটাররাও স্বেচ্ছায় তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবেন। পৃথিবীর কোথায় কী হলো ভোটারদের তা নিয়ে কোনো মাথাব্যাথা নেই। গণতান্ত্রিক পরিবেশ এখনও আছে নির্বাচনের দিনও থাকবে। এ সময় উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার অবদান ও ভূমিকার কথা তুলে ধরেন। এসময় বক্তব্য রাখছেন সাবেক এমপি মাস্টার মজিবুর রহমান, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি মির্জা হযজত আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাজিরা পৌরসভা মেয়র মো: ইদ্রিস মাদবর। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।