শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে বিদ্যুতের গ্রাহক সেবা বৃদ্ধিতে কুইক রেসপন্স সার্ভিস বিষয়ে ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ডিভেট ক্লাবে কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক।
বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: আলতাপ হোসেন ও কুইক রেসপন্স সার্ভিস এর উদ্ভাবক ভেদরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুত সমিতির এজিএম প্রকৌশলী আশীষ কুমার রায়। বিতর্ক প্রতিযোগিতার পক্ষের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।