আজ , , ,

ভেদরগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসারে মতবিনিময়

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল হাসান।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুর হাফিজ নাদিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমীন, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি কামরুজ্জামান মানিক, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোজাম্মেল হক মোল্যা, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি শাহজালাল মাল, মহিষার পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar