আজ , , ,

ভোট বানচালের ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে: অনল কুমার দে

শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেছেন, ভোট পাবেনা জেনে যারা নির্বাচন করতে ভয় পায়! যারা মানুষের আস্থা হারিয়ে যারা আগুন সন্ত্রাসের মধ্যদিয়ে জানমালের ক্ষতি সাধন করছে তাদেকে আগামী ৭ জানুয়ারীর ভোট বিপ্লবের মাধ্যমে জনগণই প্রতিহত করবে।
তিনি রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম ছয়গাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্র কমিটি গঠণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিগত ১৫ বছর টানা আওয়ামীলীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে তাতে জনগণ সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে ৫ বারের মতো প্রধানমন্ত্রী করতে ২০২৪ সালের ৭ জানুয়ারী ভোট উৎসবে সামিল হবে। তাই আমরা আমাদের কেন্দ্রে সর্বোচ্চ ভোট আমাদের প্রার্থী নাহিম রাজ্জাক কে নৌকায় মার্কায় দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো।
ছয়গাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহর আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছয়গাঁও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, সদস্য সচিব ও ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামার লিটন মোল্যা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ মোসাদ্দেকুর রহমান মারুফ, উপজেলা কৃষকলীগ সভাপতি সোয়েব আকন্দ প্রমূখ।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar