আজ , , ,

শরীয়তপুরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার হস্তান্তর

বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে শরীয়তপুর সদরের কৃষকের কাছে ৫০ শতাংশ ভর্তুকী মূল্যে ৩২ লক্ষ টাকা দামের কমবাইন্ড হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কমবাইন্ড হারভেস্টার হস্তান্তর করা হয়।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের কৃষক লুৎফর রহমানের হাতে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে কমবাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর মো: মাইনউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তার সহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকতাগণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ বলেন, উচ্চমূল্যের শ্রমিক মজুরী ও শ্রমিক সংকটের এ সময়ে সরকার কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমাতে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চরোসুন্দী ব্লকের কৃষক লুৎফর রহমানকে ৩২ লক্ষ টাকা দামের কমবাইন্ড হারভেস্টার ৫০ শতাংশ ভর্তুকী মূল্যে হস্তান্তর করলাম। এই যন্ত্রের মাধ্যমে ফসল কর্তনে কৃষকের ৫০ শতাংশেরও বেশি সাশ্রয় হবে। এতে করে কৃষকের যেমন উৎপাদন ব্যয় কমবে, মেনি লাভও হবে আগের তুলনায় বেশি। এেিগয় যাবে কৃষি বাণিজ্যিকীকরণও।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ। তাই আমরা সকলে মিলে সরকারের উন্নয়ন কর্মসূচী সমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণকে গতিশীল করব।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar