আজ , , ,

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বাংলার স্বাধীনতা চেতনায় মুজিব ম্যুরাল স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ইতিহাস ধারণের লক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ম্যুরালের ফলক উন্মোচন করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টি ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক বিপিএম, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম সামসুন্নাহার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওয়াজেদ কামাল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার প্রমূখ। ম্যুরাল উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছায় সম্মানিত করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন।
ম্যুরালে স্মৃতির দেয়ালের উচ্চতা ২০ ফুট প্রস্থ রাখা হয়েছে ৫০ ফুট। মাঝখানে সুউচ্চ আকৃতিতে রয়েছে জাতির পিতার সর্বোচ্চ প্রতিক। এর নামকরণ করেছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক নিজেই। পরিকল্পনায় ছিলেন কলেজের অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন।
ম্যুরাল নির্মাতা প্রতিষ্ঠান ভার্টিক্যাল। ষ্ট্রাকচার ডিজাইনে ছিলেন প্রফেসর ড. আজহারুল ইসলাম শেখ। নির্মাণে ব্যয় হয়েছে ২৫ লাখ টাকা।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar