আজ , , ,

শরীয়তপুরে স্মার্ট ক্রীড়াঙ্গণের র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ প্রতিপাদ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগ ফুটবল এসোসিয়েশন এই র‌্যালির আয়োজন করেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় শরীয়তপুর স্টেডিয়াম থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
র‌্যালিতে নেতৃত্ব প্রদানকারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর জানায়, বর্তমান সরকার ক্রীড়াঙ্গণ আধুনিকরণে কাজ করছে। তার উপর ভিত্তি করে দেশে ও বিদেশ থেকে ব্যাপক সাফল্য অর্জিত হয়। তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আমরা এই র‌্যালি করেছি। যেহেতু এইটা বিজয়ের মাস তাই আমাদের র‌্যালি থেকে মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আমাদের র‌্যালিতে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মিডিয়া পার্টনার ছিল সাইফ পাওয়ারটেক নামক একটি প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar