আজ , , ,

হাজার হাজার ছাত্রের শিক্ষক একজন কোরআনে হাফেজ এর বিদায়

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দুলার চর নিবাসী হাজারো কোরআনের পাখিদের অভিভাবক ও হাজারো হাফেজ গড়ার কারিগর শ্রদ্ধেয় হাফেজ ক্বারী ফকির মোঃ ইব্রাহিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টার সময় ঢাকায় কল্যানপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় দুলারচর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুলফৎগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্স এর নিকট গণকবরস্থানে সমাহিত করা হয়।
তিনি ১৯৭১ সালে শরীয়তপুর কৃষ্ণপুর এট দুলারচর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকাল হতে তিনি প্রতিষ্ঠানের মোহতামিম এর দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে কৃষ্ণপুর এট দুলারচর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন দেওয়ান বলেন, আমি এ মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। হুজুর অনেক ভাল মানুষ ছিলেন। হুজুরের ইন্তেকালের খবর শুনে দূর দূরান্ত থেকে আমরাসহ হুজুরের অনেক ছাত্র ও ভক্ত ছুটে এসেছে। তার জানাযা অংশগ্রহণ করেছ আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar