আজ , , ,

ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যায় সারাদেশের ন্যায় দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন ও সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডাঃ ফারুক আল ইসলাম, প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জানা গেছে, পুরো উপজেলায় ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ১৫ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: শেখ মোহাম্মদ মোস্তফা খোকন জানান, আমাদের উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। এজন্য তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar