আজ , , ,

দীর্ঘদিন ইজিপিপি প্রকল্পের কাজ বন্ধ

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (ইজিপিপি) প্রকল্পের কাজ সপ্তাহে ৫ দিন ধরে চালিয়ে যাওয়ার কথা থাকলেও দীর্ঘ ১০ দিন ধরে বন্ধ রয়েছে। এমন দৃশ্য দেখা গেছে সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের স্থানীয় হতদরিদ্র শ্রমজীবী মানুষের অলস সময়ে কাজের ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে। চিতলিয়া ইউনিয়নের সীমানা থেকে ৭৯ নং দক্ষিণ মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের জন্য ২৩ জন শ্রমিক বরাদ্দ দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। গত ১১ নভেম্বর থেকে কাজ শুরু হয়ে ধারাবাহিক ভাবে ৪০ কার্যদিবস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে প্রায় ১০ দিন ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, কয়েক জন শ্রমিক দিয়ে কয়েকদিন কাজ করেছিল। অনেক দিন ধরে কাজ বন্ধ রয়েছে। যে কাজ করতেছে তা জনসাধারণের কোন কাজে আসবে না।
প্রকল্পের সভাপতি ৮ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান মুন্সী জানায়, বৃষ্টির আগে থেকে কাজ বন্ধ রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করব।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম শরিফুল ইসলাম এই বিষয়ে বলেন, আমরা যথারীতি প্রকল্প পরিদর্শণ করি। প্রকল্প সভাপতিগণ যদি কোন অনিয়মের আশ্রয় গ্রহণ করে থাকে তাহলে সংবাদ প্রকাশ করেন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar