আজ , , ,

ডামুড্যায় ইউএনও হাছিবা খান এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে সংবর্ধনা জানান ডামুড্যা প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, সহ-সভাপতি রাজিব হোসেন, এনামুল হক ইমরান, মতিউর রহমান, সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, মহিলা বিষয়ক সম্পাদক মিতালী সিকদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, দপ্তর সম্পাদক ইয়ামিন কাদের নিলয়, সদস্য মেহেদী হাসান সিহাব, সাংবাদিক মিরাজ শিকদার,
এরপর ইউএনওর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর হাতে বিভিন্ন দপ্তর এবং সকল ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar