আজ , , ,

অনল কুমার দে’র শ্বাশুড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে’র শ্বাশুড়ি মাতা, প্রবীন ভাষা সৈনিক নারায়ণ চন্দ্র দে’র সহধর্মিনী বকুল রানী দে’র কন্যাদের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে তৃতীয় জামাতা অনল কুমার দে এর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রয়াতের ৪ কন্যা সুমিত্রা রানী দে, সুচিত্রা রানী, সুজতা রানী ও চন্দনা রানী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকায় রাজধানী ঢাকার আজগর আলী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বকুল রানী দে। তিনি মৃত্যুকালে স্বামী, ৫ কন্যা, ৩ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার দুপুরে শরীয়তপুর জেলা সদরে তার নিজ বাসভবনে পারিবারিক শ্মশানে শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, জেলা আওয়ামীলীগ নেতা বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগ সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু চন্দ্র দাস, সাংবাদিক সত্যজিৎ ঘোষ সহ অসংখ্য আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সাংবাদিকগণ।
বকুল রানী দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, যুবমহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar