ভাষা সৈনিক নারায়ন চন্দ্র দে’র সহধর্মিনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরিয়তপুর জেলা শাখার সহ-সভাপতি সুজাতা রানী দে’র গর্ভধারিনী মা, বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে’র শ^াশুরী বকুল রানী দে গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ঢাকা আজগর আলী হাসপাতালে আইসিইউ বিভাগে ইহলোকের মায়া ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, সাংবাদিক সত্যজিৎ ঘোষ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধূরি, সাধারণ সম্পাদক তপন মোদক। এছাড়াও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, শরীয়তপুর জেলার বিভিন্ন ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।