শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা রবিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদারসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।