আজ , , ,

গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে বিভিন্ন কর্মসূচীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
শনিবার ৯ ডিসেম্ব) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রথমে জাতীয় ও দুদকের পতাকা দেশাত্ববোধকগানের মাধ্যমে উত্তোলিত হয়। পরে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. মোবারক হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, গোসাইরহাট পৌরসভার মেয়র আঃ আউয়াল, ওসি তদন্ত ওবায়দুল হক, সাংবাদিক সাইফুল্লাহ কাওসার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন স্বপন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar