আজ , , ,

বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলো ভেদরগঞ্জের ৫ জয়িতা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। বিশেষ অতিখি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সদস্য আলী আকবর পাইক, হাজি ফিরোজ হোসেন খান। বক্তব্য রাখেন জয়িতা সুফিয়া রত্না, রাবেয়া আফরোজ ও রোকশানা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন। সমাজের নারীদের ক্ষেত্রে সকল বাধা বিপত্তি ও কুসংস্কারমুক্ত করতে কাজ করে গেছেন। বেগম রোকেয়াকে অনুস্মরণ করে নারীদের এগিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পরিশেষে জয়িতাদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ভেদরগঞ্জ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতারা হলেন-“অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে চরভাগা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোকশানা, “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে” সাফল্য অর্জনকারী চরসেন্সাস ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্ম শিক্ষিকা রাবেয়া আফরোজ, “সফল জননী নারী” ক্যাটাগরিতে চরসেন্সাস ইউনিয়নের বালা কান্দি গ্রামের রাফেজা বেগম, “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন যে নারী” ক্যাটাগরিতে মহিষারের সুফিয়া এবং “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরিতে ভেদরগঞ্জ পৌরসভার সুফিয়া রত্না।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar