শরীয়তপুরের ভেদরগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী, উপজেলা নির্বাচন অফিসার রুবায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা এস.এম. গিয়াস উদ্দীন, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি হাজি সফিউল্লাহ মাতাব্বর, সাধারণ সম্পাদক রাজন হাওলাদার, শিক্ষক নেতা মাস্টার সালাহউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ উপজেলার সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।