আজ , , ,

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং, গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা মামলার আসামী গ্রেফতার

শরীয়তপুরে কাগদী গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা মামলায় অভিযুক্ত রাসেল পাহাড়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার সময় শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। সেই সাথে রাসেলের সহযোগিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কার জনক। ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা বখাটে রাসেল পাহাড়কে গ্রেফতার করেছি। তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গেল ২৫ নভেম্বর শনিবার রাতে শরীয়তপুর শহরের কাগদি এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে এক গৃহবধূ বাড়ির বাইরে বের হলে মুখ চেপে ধরে পাশের একটি বাঁশ বাগানে নিয়ে যায় বখাটে রাসেল ও তার সহযোগি।
তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে সেখানেই হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূর পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar