দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। রবিবার (৩ ডিসেম্বর) তার মনোনয়নপত্র যাচাইয়ে বৈধ হওয়ার পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংক্ষিপ্ত সভায় এ আহবান জানান।
সভায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সম্পাদক পিপি মির্জা হজরত আলী, প্রবীন আইনজীবী বজলুর রশীদ আকন্দ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান লিটন দেওয়ান, গোসাইরহাট পৌরসভা মেয়র আব্দুল আউয়াল সরদার, ডামুড্যা উডজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বা”চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ও ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদসহ সকল ইউসিয়ন পরিষদ চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
নাহিম রাজ্জাক বলেন, আচরণবিধি মেনে চললে শুধু নির্বাচনী পরিবেশ ভালো থাকবে তা নয়, প্রার্থীরাও এর সুফল পাবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্য তিনি তার দলীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।