আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনো পথে পথে হাজার হাজার নেতা কর্মীর বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেলে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিগত তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। তিনি গত বৃহস্পতিবার বেলা ১২ টায় ভেদরগঞ্জ, দুপুর ১টায় ডামুড্যা ও ২টায় গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। সাধারণ নিয়মে একজন সাধারণ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে তার মনোনয়নপত্র জমা দেন। ভেদরগঞ্জ উপজেলায় জমাদানের জন্য জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথক ভাবে পর্যায়ক্রমে মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা রেজা, পৌর মেয়র আবুল বাশার চোকদার, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন মাদবর, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বেপারীসহ বিভিন্ন জন নিয়ম মেনে প্রার্থী নাহিম রাজ্জাক এর পক্ষে মনোনয়ন জমা দেন। এর পূর্বে নাহিম রাজ্জাক এমপি ভেদরগঞ্জ পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। নাহিম রাজ্জাক এমপি তাদের সাথে কুশল বিনিময় শেষে প্রস্তাবকারী সমর্থনকারীসহ ৫ জনকে নিয়ে মনোনয়ন জমা দেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান এর নিকট মনোনয়ন জমা দেয়ার সময় জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল।
গোসাইর হাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বীন কবির এর নিকট মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, পৌর মেয়র আব্দুল আউয়াল সরদার, উপজেলা আওয়ামীলী সভাপতি শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান লিটন দেওয়ার, জাকির হোসান দুলাল।
নাহিম রাজ্জাক মনোনয় জমাদিতে আসার সংবাদে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা পথে পথে প্রধানমন্ত্রী, নৌকা ও নাহিম রাজ্জাককে শ্লোগানে এলাকা মুখরিত করে রাখেন।
নেতা কর্মীদের শুভেচ্ছার জবাবে নাহিম রাজ্জাক এমপি বলেন, আল্লাহ রহমত ও আপনাদের ভালোবাসায় দল চতুর্থ বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আজ আপনাদের উৎসবমুখর পরিবেশ আমাকে আবারও আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করে দিয়েছে ।
আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে আপনাদের নেতা জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের দেখানো পথ অনুসরণ করবো ইনশাআল্লাহ।