আজ , , ,

শৌলপাড়ায় মামলা চলাকালে জমি দখলের চেষ্টা

আদালতে মামলা চলা অবস্থায় বিরোধীয় জমিতে মাটি কাটার অভিযোগ উঠেছে বিবাদীদের উপর। বাদী পক্ষ স্থানীয় ভাবে কোন সমাধান না পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় ও আদালতের মামলা সূত্রে জানাগেছে, শরীয়তপুর সদর উপজেলার ২৫ নং সারেঙ্গা মৌজায় এসএ ৭৩৮ ও ১১৫২ নং দাগে ৪১ শতাংশ জমি নিয়ে এসকান্দার আলী খান ও কাশেম খানদের মধ্যে বিরোধ চলমান। বিরোধীয় জমি এসএ রেকর্ড এসকান্দার আলী খানদের পূর্ব পুরুষদের নামে রয়েছে অথচ বিআরএস রেকর্ডে সেই জমি কাশেম খানদের নামে চলে যায়। বিষয়টি সমাধানের জন্য এসকান্দার খান আবুল কাশেম খানকে প্রধান বিবাদী করে মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে দেওয়ানী ২০১/২০২৩ নং মামলা দায়ের করেন। মামলার কোন প্রকার সমাধান না হওয়া হওয়ার পরেও সেই জমিতে মাটি কাটতে শুরু করে বিবাদীরা।
দরখাস্তকারী এসকান্দার আলী খান বলেন, আমার চাচা কাশেম খান আমাদের জমি তার নামে রেকর্ড করাইয়া নেয়। বিষয়টি জানতে পেরে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। মামলা চলা অবস্থায় সেই জমিতে খনন কাজ শুরু করে। আমি বাধা দিয়েছি। এবং প্রশাসনের কাছে অভিযোগও করেছি।
বিবাদী আবুল কাশেম খান জানায়, বিআরএস রেকর্ড আগত হলে উভয় পক্ষ বসে নিজ নিজ জমি রেকর্ড করাই। মামলায় উল্লেখিত ৪১ শতাংশ জমির মধ্যে আমার নামে ২৮ শতাংশ রেকর্ড হয় আর এসকান্দার খানদের নামে ১৩ শতাংশ। রেকর্ড পরবর্তী আমি সেই জমি প্রায় ১৫ বছর পূর্বে বিক্রি করে দিয়েছি। তারপরেও ২-৩ বার জমি হাতবদল হয়েছে। এখন এসকান্দার খা সেই জমি নিয়ে আমাকে বিবাদী করে মামলা করেছে। বর্তমানে সেই জমিতে আমার কোন দায়দায়িত্ব নাই।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar