শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারি কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ওসি এমারত হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী। এসময় উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস সমূহ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।