আজ , , ,

নাহিম রাজ্জাক এর আগমনে নেতাকর্মীদে বাধভাঙ্গা উচ্ছ্বাস

শরীয়তপুর-৩ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় এসেছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় বুড়িরহাট পৌছান। এ সময় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার হাজার হাজার নেতা কর্মী ব্যান্ড পার্টিসহ বুড়িরহাট থেকে তিন খাম্বা পর্যন্ত তিন কিলোমিটার সড়কের দাঁড়িয়ে উভয় পাশে মানব দেয়াল তৈরী করে শ্লোগান দিয়ে ও ফুলের পাপরী ছড়িয়ে প্রিয় নেতার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।
এ সময় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যানগণ, পৌর মেয়র গণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিকদার।
নেতাকর্মী ও জনতার ভালোবাসার জবাবে নাহিম রাজ্জাক এমপি বলেন, আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় দল চতুর্থ বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আজ আপনাদের উৎসবমুখর পরিবেশ আমাকে আবারও আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করে দিয়েছে। আপনারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ভোটের পরিবেশ তৈরি করতে কাজ করুন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে আপনাদের নেতা জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের দেখানো পথ অনুসরণ করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আগামীকাল ৩০ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে সকল উপজেলা সদরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিব আপনাদের দোয়া চাই।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar