আজ , , ,

জনগণের ভালবাসায় সিক্ত হলেন ইকবাল হোসেন অপু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মী ও জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন ইকবাল হোসেন অপু এমপি।
২৮ নভেম্বর বিকেলে ঢাকা থেকে সড়ক পথে শরীয়তপুর নির্বাচনী এলাকায় আসেন ইকবাল হোসেন অপু এমপি। অপেক্ষমান নেতাকর্মী ও সমর্থকরা তাকে পুস্পমাল্য দিয়ে বরণ করে নেয়।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আবারও মনোনয়ন দেয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আপনারা সমর্থন করেছেন, পাশে থেকেছেন ও দোয়া করেছেন তাই আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে সকলে নৌকা প্রতিক বিজয়ী করে আওয়ামীলীগ সংগঠনকে শক্তিশালী করবেন।
তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। মনোনয়ন না পেলেও আমি আপনাদের সাথে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করব।
এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar