আজ , , ,

বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগে জানাতে হবে: নির্বাচন কমিশনার আলমগীর হোসেন

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে ২৮ নভেম্বর বিকেলে জেলা প্রশাসন, জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ঢাকা ও ময়মনসিং বিভাগে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।
তিনি আরো বলেন, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন অফিসার, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কোন সমস্যা আছে কিনা তা জানতে এসেছি। গোপালগঞ্জ থেকে এই কার্যক্রম শুরু করেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিয়েছি। বিএনপি নির্বাচনে আসতে চাইলে ৩০ নভেম্বরের আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তাহলে সংবিধান অনুযায়ি নির্বাচনের তারিখ পরিবর্তন হতে পারে। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে মিডিয়া বান্ধব নীতিমালা করা হয়েছে। পর্যবেক্ষণ কার্ডের পিছনে তা লেখা থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আরো বলেন, দেশী-বিদেশী পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশনের প্রতি বিদেশী কোন চাপ নাই তবে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানতে চেয়েছে। আমরা তা জানিয়ে দিয়েছি। নির্বাচন কমিশনের উপর আভ্যন্তরিন কোন চাপও নাই বরং নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে অন্যান্যদের চাপ দিচ্ছে।
এই সময় জেলা প্রশাসক মো. নিজাম উদ্দীন আহাম্মদ ও পুলিশ সুপার মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar