আজ , , ,

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন: শরীয়তপুরের তিনটি আসনে বর্তমানরাই বহাল

শরীয়তপুরের তিনটি আসনে বর্তমান সংসদ সদস্যরাই পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন। রবিবার (২৬ নভেম্বর) বিকালে ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের তালিকা প্রকাশ করেন। শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক পুনরায় দলীয় মনোনয়ন পান। শরীয়তপুরের তিনটি আসনে ৪১ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদিকে, তাদের মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল, রঙ মেখে আনন্দ উচ্ছ্বাস করেন এবং মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar