আজ , , ,

ডামুড্যায় ফসলী জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ও শিধলকূড়া ইউনিয়নের চার মৌজার ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনে দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার উপজেলার পূর্ব ডামুড্যা ও শিধলকূড়া ইউনিয়নের চার মৌজা, বড় নওগা, চরঠেঙ্গার বাড়ি, দিকসুর ও সম্ভুকাটি মৌজার প্রায় ৫শ একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে জমির মালিক, চাষী ও ব্লক ম্যানেজাররা অংশ নেয়।
সংবাদ পেয়ে ডামুড্যা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত এসে সমস্যা সমাধানের মানববন্ধনকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসূচি মুলতবি করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানীতে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান গণশুনানীতে বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে সাতদিনের মধ্যে এ সমস্য সমাধানের ব্যবস্থা নিব। পরে সহকারি কমিশনানের নেতৃত্বে গঠিত টিমকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।
সহকারি কমিশনার সুজন দাস গুপ্ত এর নেতৃত্বে উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাদিম, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতালেব হোসেন ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন মানববন্ধন কারিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা দাবী করেন একটি প্রভাবশালী মহল দীর্ঘ ৬/৭ বছর ধরে প্রবাহমান খালের মুখে বাঁধদিয়ে মাছের ঘের করেছে। এতে তিন ফসলি জমি এক ফসল শুধু ধান করা যেতো। এবার অগ্রাহনের ভারি বর্ষনের কারনে পানি আটকে থাকায় তাও অসম্ভব হয়ে পরেছে। এখনই এ পানি অপসারণ করা না গেলে এ বছর ইরি আবাদ ব্যহত হবে। আমরা ২০১৮ সাল থেকে ঐ খালেরে মুখে দেয়া বাঁধ অপসারণের দাবী জনিয়ে আসছি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এমদাদুল হক মাঝি, গোলাম ফারুক তালুকদার, নাসির মাল, রফিকুল ইসলাম সুমন, মোহন হাওলাদার, হানিফা মাঝি, মোহাম্মদ আলী মুসলমান ও জালাল বেপারী।
তারা দাবী জানান, মাননীয় প্রধানমন্ত্রী এক ইঞ্চি জমিও খালি রাখতে নিষেধ করেছে। অথচ দুই/এক ব্যাক্তির স্বার্থে সেখানে ৫শ একর জমি পরিত্যাক্ত হয়ে যাবে। ক্ষতির মুখে পরবে এলাকার কয়েক শত পরিবার।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar