আজ , , ,

আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুরে বিলবোর্ড অপসারণ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার, তোরণ, আলোকশয্যাসহ সকল প্রকার প্রচার প্রচারণা অপসারণ শুরু হয়েছে। শরীয়তপুর-১ আসনের পালং অংশে ১৮ নভেম্বর শনিবার দুপুর থেকে অপসারণ কার্যক্রম শুরু করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। সহযোগিতায় রয়েছে শরীয়তপুর পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল নেতৃবৃন্দ প্রার্থী হওয়ার লক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদের সকল পোস্টার, ফেস্টুন, ব্যানার. তোরণ অপসারণ করা হচ্ছে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar